শেষ চিঠি


“আগেকার মতন কিছু নেই আর - এমনকি জলদস্যুও
স্পিডবোট চেপে আসে এসল্ট রাইফেল হাতে,
একশো বুলেট ট্রিগার টিপলেই ছোটে।
ভয় হয় হেরে যাব, সক্কলে দুয়ো দেবে
তাই লজ্জাতে মাথাটাও হয়ে থাকে হেঁট।

পিগমিরা ইদানীং দানব হয়েছে বলে ভাবে।

ঢাকের দ্রিমিকি দ্রিমি আনছে না নতুন খবর।
কমেছে গায়ের জোর। আমি আজ বাতিলের দলে।
বাক্সতে আংটি দুটোকে পাবে।
যোগ্য কাউকে দিয়ে দিয়ো।“

এও এক কিউরিয়ো, ব্যবসায়ী জানালেন –
এইটাই শেষ চিঠি
করোটিগুহার থেকে ডায়নাকে লিখেছেন চলমান অশরীরী,
কিট ওয়াকার, কাঁপা কাঁপা অক্ষরে।

আংটি পায়নি কেউই। আংটিরা নিখোঁজ হয়েছে চিরতরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদে

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই