ওকে তুমি প্রশ্রয় দিয়ো
অঝোরে কাঁদছে কেউ – ওকে তুমি প্রশ্রয় দিয়ো
বড়ই নিবিড় হয়ে জমে
ছিলো তার বেঁচে থাকা
আজকে কেন যে এলো
কোটালের ঢেউ
সে কথা জানি না আমি, তবে শুনিয়াছি
ধূসর মেঘের মতো
অঝোরে কাঁদছে কেউ
ওকে তুমি প্রশ্রয়
দিয়ো
তেমন কিছু নয় - পদ্য লেখার চেষ্টা করি এই ভেবে নিজেকে তোল্লাই দিচ্ছি বহুদিন ধরে। আগে কখনো তেমনভাবে মনে হয়নি সেই চেষ্টার ফলগুলোকে কোথাও গুছিয়ে রাখি। আসলে লেখা ফুরিয়ে এলে গোছানোর দিকে মন যায় স্বাভাবিকভাবেই। এর সমস্ত লেখাই প্রায় 'সাগরনীল' নামে 'কবিতা মুক্তমঞ্চ'-তে পোস্ট করেছি। এখানে একত্রে রইল ... আর কিছু নয়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন