ক্রমশ ঝাপসা হয়ে যাই


ক্রমশ ঝাপসা হয়ে যাই
তেষ্টাতে দু'হাত বাড়াই, তবুও খোলে না তার মুঠি
ছুটি নেব... এবারে সত্যি নেব ছুটি

ক্রমশ স্পষ্ট হয় স্বচ্ছ আকাশ
শাদা মেঘ ছুটে আসে একরাশ, বলে যায়
কত কিছু ভুল ছিল
আর কত ত্রুটি...

এইবারে ছুটি দিয়ো... এবারে সত্যি দিয়ো ছুটি...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

বড় একা একা ছুঁয়ে আছে