হারিয়ে গেছ বিষণ্ণ কৌতুকে


আসছি বলে সেই যে গেলে বিষণ্ণ কৌতুকে
আর এলে না, তখন থেকেই দুঃখে এবং সুখে
বইঠা চালায় আজগুবি নাও ভরসাদিঘির পাড়ে
ভাঁটার টানে জলে সরে যায় জোয়ারে জল বাড়ে
সে সব কথা উহ্য থাকুক, বলিই বা কোন মুখে
আসছি বলে হারিয়ে গেছ বিষণ্ণ কৌতুকে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই

বড় একা একা ছুঁয়ে আছে