বড় একা একা ছুঁয়ে আছে


তোমারও কি বৃষ্টি ভালো লাগে?
না কি স্নানঘর, সফল সিনান শেষে তোয়ালে জড়ানো চুলে
আয়নায়, তীব্র কাজলে আঁধার নামার আগে
বিজড়িত থেকে যায় কিছু মেঘ, মেঘের আভাস

আর কিছু সত্যিই জানতে চাইনি এই শ্রাবণবেলায়
দুপুরের রোদ্দুর, জানলার পলকাটা কাচ, বিছানায় ঝিম ধরা লোহার গ্রিলের ছায়া
বড় একা একা শুয়ে আছে
বড় একা একা ছুঁয়ে আছে আগোছালো বইপত্তর

আর কিছু সত্যিই নাই বা জানালে এই শ্রাবণবেলায়...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই