বসন্ত আসছে
শিরিষের ডালে জমাট বাঁধতে থাকে ডজন যুবক কাক
বোঝা যায় বসন্ত আসছে তাড়াতাড়ি
এবং বসন্ত এলে
নীতিগত ভাবে আমি তোমাকে ভাবতে পারি যখন তখন
ফাঁকা বাইপাস
নেশায় ঘুরছে স্টিয়ারিং
(বেশুমার নিশিরাত নতুবা চান্দ্রমাসে
এতটা জোটে না অজুহাত)
সারি সারি বিলবোর্ড ভরে যায় তোমার ছবিতে
বসন্ত আসিছে মোর দ্বারে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন