তখন ডেকো না তাকে


শিথিল স্নানের শব্দে জেগে আছে তাহার দালান
ক্রমশঃ বিষণ্ণ হলে দুপুরের রোদ
তার চোখে জল আসে,
তার কোলে মাথা রাখে অধিকারবোধ
তারপরে
নিঝুম বাজতে থাকে ঘরে
গ্রামোফোন সুর তোলে বেহালার ছড়
দেওয়ালের গায়ে, আলগোছে, পায়ে পায়ে, অবিনশ্বর
সন্ধে যখনই তাকে ছোঁয়
সে তখন নিবিড় ঘুমোয়
তখন ডেকো না তাকে, সে তখন নিবিড় ঘুমোয়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই

বড় একা একা ছুঁয়ে আছে