ছুঁয়ে গেছো, ভরিয়ে দাওনি তবু


আমার কার্ণিশে বিকেলঘর
তোমার ছোঁয়াতে খোলা চুল আগোছালো
কখন সমুদ্র এসে ডেকে নিয়ে গেল
কখন সে ছুঁয়ে গেল ঝাউপাতাদের
এখন দিগন্তে ভাসে নৌকোরা সওয়ারিবিহীন
জমে ওঠে আষাঢ়ের রং

ছুঁয়ে গেছ, ভরিয়ে দাওনি তবু
সৈকতে ভেসে আসে জাহাজের ডুবে যাওয়া খবরাখবর
নাবিকেরা ফিরে আসে বছরের শেষ স্মৃতিমাসে

ছুঁয়ে গেছ, ভরিয়ে দাওনি তবু
বাসা বেঁধে অবেলার পাখি
ক্ষয়ে যাওয়া তারাটির চোখে ঠোঁট রাখে
আমার বিকেলঘরে জমে ওঠে আলগোছে খোঁপার বাঁধন

ছুঁয়ে গেছ, ভরিয়ে দাওনি তবু ...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওকে তুমি প্রশ্রয় দিয়ো

ক্রমশ ঝাপসা হয়ে যাই

বসন্ত আসছে